ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।