ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ | অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার সাংবাদিকের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ভাবনহাটি পশ্চিমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল মান্নান (৫৬) কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার দক্ষিণ পাশের বাংলা ঘরে হঠাৎ আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ভুক্তভোগীর দাবি, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে ঘরের আসবাবপত্র, কাঠ ও জামাকাপড়সহ প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ আব্দুল মান্নান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
