ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৪০ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

কুমিল্লা-সিলেট এবং ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে লাবিবা কাউন্টারের পূর্ব পাশ থেকে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। 

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিমের দিকনির্দেশনায় তার ইন্টেলিজেন্স টিমের তথ্য অনুসারে সার্জেন্ট মিনার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটকৃত মাদক কারবারিরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চারাধারি গ্রামের আব্দুস কুদ্দুস মিয়া ছেলে মো. আলাউদ্দিন (১৬) ও কসবা উপজেলার বায়েক বালিউড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. তোফাজ্জল হক (১৮)।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।


আমার বার্তা/মো. রিমন খান/এমই