ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। বেলা বাড়ার সাথে সাথে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে বিভিন্ন দিক থেকে শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা ২৫ মিনিট) দফায় দফায় বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এতে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ আরও কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন

রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের গ্যারেজে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

মেহনতি মানুষের কষ্টের অর্থে দুর্নীতির ভর্তুকি দেওয়ার পক্ষে নই: দেবপ্রিয়

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা

চারদিকে অস্থিরতার আগুন, কুয়াশা কাটার অপেক্ষায় দেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ