ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৬, ১৫:২৪

আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যে সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।

তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না।

গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে ২টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।

এ সময় তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি মোকামতলাসহ নতুন ৩টি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আসবেন বলে জানান মীর শাহে আলম। ওইদিন মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে মোকামতলা থেকে দিনাজপুরের হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ফলক উন্মোচন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিনে ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়া হয়। আগামী রোববার (২২ নভেম্বর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রায়, রোহিঙ্গারা সেজদায় 

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন করার চিন্তা : ট্রাম্প

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

রাতে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রায়, রোহিঙ্গারা সেজদায় 

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে মুক্তি দাবি

সৌ‌দিতে খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করে ওমরায় ব্রাজিলের তরুণী

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে এখনও সতর্কতা

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান