ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। 

এর আগে, সোমবার সকালে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে ইউজিসির বর্তমান চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।

এতে তিনি উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না। 

এ অবস্থায় তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানিয়েছিলেন তিনি।

 


আমার বার্তা/এমই