ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সর্বোচ্চ ফলাফল অর্জন করায় আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
প্রতিটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একক ও যৌথভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। মোট ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ছাত্র ও ১১ জন ছাত্রী এই সম্মাননা পেয়েছেন।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত আট শিক্ষার্থী হলেন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফাইদ, আলি আহসান মোহাম্মদ জুবায়ের, মো. দেলওয়ার হোসেন, মো. শরিফুল ইসলাম, নাইমুর রহমান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া, এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম।
কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোসা. তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম এবং জেবা রহমান।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন, লোকপ্রশাসন বিভাগের মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের মো. টগর আলী ও জেসিয়া আক্তার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সিরাজুম মুনিরা।
আইন অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া রাফিয়া খাতুন এবং আমজাদ হোসেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছয় শিক্ষার্থী হলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন, ফয়সাল আহমেদ ফাহিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ সাহা এবং হিসাববিজ্ঞান বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেহেদী হাসান শিকদার।
বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন, পরিসংখ্যান বিভাগের মেহেদী হাসান লিমন, মাহমুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মহুয়া রহমান নাইস ও জান্নাতুন নাইম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান হাবিব, জেরিন খান, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মাহফুজুর রহমান।
জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন, ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান, সুরাইয়া ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, এটি নিঃসন্দেহে তোমাদের জন্য উল্লেখযোগ্য দিন। যারা অ্যাওয়ার্ড পেয়েছ তাদের জন্য এটি অনুস্মরণীয় দিন হয়ে থাকবে। তোমাদের যোগ্যতা, মেধা এবং পরিশ্রমের ফল হিসেবে এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হলো। তোমাদের ওপর নতুন একটি দায়িত্ব অর্পিত হলো। কর্মক্ষেত্রে দেশ ও মানুষের জন্য এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানের জায়গায় পৌঁছে দিতে অ্যাম্বাসেডর হিসেবে তোমরা ভূমিকা রাখবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড সহযোগিতা করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশে ও বিদেশে সম্মানজনক অবস্থানে রয়েছে। আশা করি তোমরাও ভালো অবস্থানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনামকে ছড়িয়ে দেবে।
