সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মেঘনা আলমের প্রতিবাদ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৬ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

নারী হয়রানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেঘনা আলম। গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিকের বিরুদ্ধে নারী হেনস্থার অভিযোগ এবং এ-সংক্রান্ত প্রমাণ সামনে আসার পর তিনি সামাজিকভাবে প্রতিবাদ জানিয়েছেন।

মেঘনা আলম বলেন, নারীর প্রতি হয়রানি, অনলাইন হেনস্থা এবং সাইবার অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নারী হেনস্থা বা হয়রানির শিকার হলে তা গোপন না রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো উচিত।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক বা গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।