ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আমি সত্যিই ভাগ্যবতী, সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন: রুনা লায়লা

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭
আপডেট  : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮

একটি নাম, একটি কণ্ঠ, তার পরিচয়ের জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। গোটা উপমহাদেশে যার সুরেলা কণ্ঠের খ্যাতি, সেই নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। জীবনের ৭৪তম হেমন্ত পার করছেন তিনি।

জন্মদিনে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘সব ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা, তাদের অসামান্য ভালোবাসা ও সমর্থনের জন্য। তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে আমি গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য আমি যেন আরো অনেক সময় ধরে গান করে যেতে পারি, এটাই চাওয়া।’

সবার উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে রুনা লায়লা বলেন, ‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো। একে-অপরের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।’

ভিডিও বার্তার সঙ্গে একটি লিখিত বার্তাও দিয়েছেন এই কিংবদন্তি। তাতে লিখেছেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত বারোটা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো—তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও অনেক জন্মদিন সবার সান্নিধ্যে কাটানোর আশা ব্যক্ত করেন শিল্পী।

উল্লেখ্য, রুনা লায়লার জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে। তবে তার পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা সংগীতশিল্পী। তার মামা সুবীর সেন বিখ্যাত শিল্পী। ফলে সাংস্কৃতিক আবহেই তার বেড়ে ওঠা। বাবার চাকরির সুবাদে মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান। সেখানেই তার গানের চর্চা এবং আত্মপ্রকাশ। যদিও তিনি মূলত নাচের চর্চা করতেন। নাচ নিয়েই ছিল বেশি আগ্রহ। পরে আসেন গানে। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’-তে ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তার। পাশাপাশি ওই সময়ে তিনি পাকিস্তান টেলিভিশনেও গান শুরু করেন। ষাটের দশকে তিনি নিয়মিত উর্দু সিনেমা ও পাকিস্তানি টিভিতে গান করেছেন। পাকিস্তানের তৎকালীন সময়ে সবচেয়ে প্রভাবশালী গায়িকাদের মধ্যে রুনা লায়লার নাম আসে প্রথম সারিতেই।

সত্তরের দশকের গোড়ার দিকে বাংলা এবং হিন্দি গানে যাত্রা করেন রুনা লায়লা। বলিউডে তিনি অনেক গান করেছেন। তার কণ্ঠে ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দ মাস্ত কালান্দার’ কালজয়ী হয়েছে। বাংলা সিনেমায় আত্মপ্রকাশের পর প্রথম দিকে নানা বিপত্তির মুখেও পড়তে হয়েছিল রুনা লায়লাকে। তবে গান ও কণ্ঠ দিয়েই সেসব মোকাবিলা করেছিলেন তিনি।

বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, পারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংরেজিসহ ১৭ ভাষায় গান করেছেন রুনা লায়লা। সবমিলিয়ে তার গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে শোনা যায়।

গান রেকর্ডিংয়ে একটি বিশ্বরেকর্ডও রয়েছে রুনা লায়লার। নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে রোজ ১০টি করে তিন দিনে ৩০টি গান রেকর্ড করানো হয়। পরে সেটা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকারসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। এছাড়া পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার। অন্যদিকে ভারত এবং পাকিস্তানেও তিনি নানা রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন।

আল্লাহর কাছে শক্তি চাইলেন মেঘনা আলম

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের মতামত, ব্যক্তিগত অনুভূতি এবং সমসাময়িক

১০০ মনোনয়নে বিয়ন্সের ইতিহাস, রেকর্ড গড়লেন সুইফটও

ঘনিয়ে আসছে সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির নতুন আসর। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেওয়া হবে

চার বিয়ে নিয়ে খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এ নিয়ে এবার এক ভক্তের মন্তব্যের মুখে

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। দেশের সমসাময়িক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

মেহনতি মানুষের কষ্টের অর্থে দুর্নীতির ভর্তুকি দেওয়ার পক্ষে নই: দেবপ্রিয়

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা

চারদিকে অস্থিরতার আগুন, কুয়াশা কাটার অপেক্ষায় দেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ