হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩২: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ৩০ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৫ জন, গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫ জন।

আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১২ হাজার ৬৩০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ আট হাজার ২৮৩ জন।


আমার বার্তা/এমই