ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪০

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের কাছে এ সংক্রান্ত নথিভুক্ত প্রমাণ আছে। যা কূটনৈতিক চ্যানেলে উত্থাপন করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই।

তিনি বলেছেন, “সব বিষয়, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের দেশগুলোর সহায়তা করার ইঙ্গিত দিচ্ছে। আর এগুলো আমাদের কাছে নথিভুক্ত আছে। এ বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব।”

ইরানের এ কূটনীতিক আরও বলেছেন, “মিসাইল, ড্রোন এবং আকাশযান এসব দেশের ঘাঁটি থেকে ছুড়েছে যুক্তরাষ্ট্র। এরসঙ্গে মার্কিনিদের তারা লজিস্টিক সহায়তাও দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা যে আগ্রাসন চালিয়েছে এতে এই দেশগুলোর সম্পৃক্ততা এবং এর পরিণতি পরিষ্কার।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর উপসাগরীয় সব আরব দেশে হামলা চালায় তেহরান। এসব দেশের যেখানে মার্কিন ঘাঁটি ছিল সেগুলোকেই টার্গেট করেছে তারা। আর এসব হামলা জাতিসংঘের সনদের ৫১ নং ধারার ওপর ভিত্তি করেই করা হয়েছে বলে দাবি করেছেন বাঘেই

তিনি বলেছেন, “এই দেশগুলোর ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে ইরান কোনো হামলা চালায়নি। আমাদের হামলা ছিল সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক। তাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করেই শুধুমাত্র হামলা চালানো হয়েছে।”

এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর জোট জিসিসি গত শুক্রবার তাদের ওপর চালানো হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এরপরই ইরান থেকে এমন বার্তা দেওয়া হলো।

সূত্র: আলজাজিরা

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে যাওয়ার সময়মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

বিশ্বব্যাংক বলছে, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্তু বাস্তব চিত্রটা বড়ই

রাশিয়ার কাছে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মার্কিন আলোচকরা- এমনটাই জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু