ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বাণিজ্য মন্ত্রী
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তারা দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্বের ওপর বিস্তৃত আলোচনা করেন।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীর ও স্থায়ী প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের উপায় এবং ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলোও পর্যালোচনা করা হয়।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
