ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১৫:২৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় সিআইআইডি।

বিবৃতিতে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাসান মিয়া নামের দুবাইফেরত এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করা হয়েছে। হাসান মিয়ার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এক্স-রে পরীক্ষায় তার রেক্টামে স্বর্ণ সদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা বস্তুগুলোর ওজন হয় প্রায় এক হাজার গ্রাম। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে পরীক্ষা ও পরিশোধনের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ এবং বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সংসদ সদস্যদের (এমপি) অন্যতম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু