ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১৪:২৭

পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই যে মহলটি, যে সন্ত্রাসী গ্রুপটি, সন্ত্রাসী মহলটি ষড়যন্ত্র শুরু করেছে, এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে তারা শাসন করেছিল। মনে আছে আপনাদের? ভুলে গেছেন, না মনে আছে? ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৬ বছর তারা জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৪ সালের ভোট মনে আছে? ১৮ সালের ভোট মনে আছে? আমি-ডামির নির্বাচন মনে আছে? কে মনে আছে, না ভুলে গেছেন?’

তিনি বলেন, আর কি বাংলাদেশের মানুষ ওই রকম নির্বাচন পেতে চায়? এই যে যারা এই নির্বাচনগুলো করেছিল, নিশিরাতের নির্বাচন করেছিল, ভোট দখলের নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ১৬ বছর ক্ষমতা দখল করে কেন তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনার কাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা পদ্মা ব্যারাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা এই এলাকায় গ্যাস লাইন আনে নাই? কেন তারা এই এলাকায় ইপিজেড গঠন করে নাই? এই প্রশ্ন আমার। এই প্রশ্ন কি শুধু আমার, না আপনাদেরও? তার মানে এই কাজগুলো তারা করে নাই। কেন করে নাই? কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ নাই।’

অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সে জন্যই আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যখন এই দেশ থেকে পালিয়ে গেছে, সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে তারা এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে। শুধু যে তারা এই দেশের স্বার্থ দেখে নাই, এই দেশের মানুষের স্বার্থ দেখে নাই, তা না; একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদেরকে?

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসেন যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন দেখেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতারাজ করেনি? মানুষকে তারা নির্যাতন করেনি? মানুষকে তারা গুম-খুন করেনি? পালিয়ে গিয়েছে, তারপরও পলাতক থেকেও আবার তারা সেই আগুনসন্ত্রাস শুরু করেছে। আবার তারা মানুষকে পুড়িয়ে মারার, হত্যার রাজনীতি শুরু করেছে। আবার তারা মানুষকে আক্রমণ করে, পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আর ভোট দখলের রাজনীতি চায় না। ক্ষমতাকে ধরে রাখার জন্য শেষ সময় তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, ৬০ জন ছোট ছোট শিশুকে তারা হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর যাই হোক, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়। বাংলাদেশের মানুষ এখন স্বস্তি চায়। বাংলাদেশের মানুষ এখন নিজের এবং দেশের অগ্রগতি চায়। তাই যদি করতে হয়, যদি দেশ এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সন্ত্রাসী, এই অগ্নিসন্ত্রাসী, এই খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে। কী জবাব? যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, গুম-খুনের রাজনীতিতে যেতে চায় না।

উন্নয়নের অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা সেই অতীত রাজনীতি করতে চাই না।

লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম। যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও লালমনিরহাটের মানুষ একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, লালমনিরহাটের মানুষ গণতন্ত্রের পক্ষে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে জবাব দিই, শক্তভাবে জবাব দিই, যাতে ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে না পারে, তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করা। সবাই মিলে আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আ.লীগের নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: শাহাদাত

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পরমাণু বোমার প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট : ট্রাম্প

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত