ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ঢাকা-১৭ আসনে বিজয়ী করার লক্ষ্যে গুলশান থানার অন্তর্ভুক্ত শাহজাদপুর, বাশতলা ও গুলশান ডিপলোমেটিক এরিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। সংগঠনটির সভাপতি মো: জহিরুল ইসলাম কলিম-এর নেতৃত্বে এ গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচারকালে নেতাকর্মীরা এলাকায় এলাকায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগে উপস্থিত নেতারা বলেন, ঢাকা-১৭ আসনের উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য। তারা আরও বলেন, জনসম্পৃক্ত এই প্রচারণার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে, যা নির্বাচনী প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।
এ সময় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনটি আগামীতেও ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক প্রচার-প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেয়।
প্রচার প্রচারণা অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আশরাফুল আলম হান্নান, মো: মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, সুব্রত পাল, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো: মাহাবুব আলম, মো: আলাউদ্দিন, কমর উদ্দিন, রোজিনা বেগম, রতনা বেগম, আব্দুল আলিম, মো: আ: কাদেরসহ সংগঠনের অসংখ্য নেতৃবিন্দ।
আমার বার্তা/এমই
