ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১২:২১

ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি ‘পঞ্চম বাহিনী’ প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার পর দেশের মানুষের মনে স্বস্তি-শান্তি ফিরে এসেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ওই পরিবেশের প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষ চায় না।’

‘কিন্তু তারা মনে করে ওইভাবেই আবার ক্ষমতায় আসবে। আবার মানুষকে হত্যা করবে, আবার রক্তপাত ঘটাবে, আবার ককটেল মারবে, আবার গাড়িতে আগুন দেবে—এর মধ্য দিয়ে তারা ফিরে আসতে চায়। যেমন তারা রাষ্ট্র ক্ষমতায় এই কাজগুলো করেছে,’ বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গুম-খুন এবং ক্রসফায়ার ছিল রাষ্ট্রের চরিত্র। এটা ছিল সরকারের চরিত্র। এই বাংলাদেশ নির্মাণ করেছিলেন শেখ হাসিনা। আবার তার প্রত্যাবর্তন এ দেশের মানুষের কখনোই মেনে নেবে না। কিন্তু তারা চাচ্ছে আবার রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে। এই কারণে গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতাকে তারা হত্যা করেছে। নড়াইলে দুইজনকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা কোথায় থেকে মদদ পাচ্ছেন আমরা জানি। কে তাদেরকে মদদ দিচ্ছে...।’

রিজভী বলেন, ‘সারা বাংলাদেশে পঞ্চম বাহিনী তৈরি হয়ে ওরা পঞ্চম বাহিনীর কাজ করছে। তাই পঞ্চম বাহিনীকে প্রতিরোধ করতে হবে রাস্তাঘাটে, প্রত্যেকটি জায়গায়। পঞ্চম বাহিনীকে কোনো ক্রমেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের বায়ান্নর স্বপ্ন, আমাদের একাত্তরের স্বপ্ন আমরা একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ দেখব; আমরা একটি মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ দেখব; আমরা শিক্ষার স্বাধীনতার বাংলাদেশ দেখব। কিন্তু সেটা বারবার হোঁচট খেয়েছে, বারবার বাধাগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের পাঠ্যসূচিতে একটি দল এবং তার নেতার কাহিনীকে বড় করে দেখানো হয়েছে। আরও অনেকের অবদান, অনেকের কীর্তি ও নিরপেক্ষ ইতিহাস আমাদের পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে ইতিহাসের বইগুলোতে। সর্বোপরি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আত্মদান-বীরোচিত ভূমিকার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তাকে নানাভাবে অপমানিত করা হয়েছে।’

‘যা সত্য সেটাই পাঠ্যপুস্তকে থাকবে—কিন্তু শেখ হাসিনা এটা মুছে দিতে চেয়েছেন। তার পিতাকে মহিমান্বিত করার জন্য পাঠ্যপুস্তক রচনা করেছেন। শুধু আওয়ামী লীগ, তার কীর্তি কথা পাঠ্যপুস্তকে ইতিহাস হিসেবে যুক্ত হয়েছে, যা মিথ্যা, যা ভুল; সত্যকে প্রতিষ্ঠা করেনি। এই কারণেই ছাত্র-শিক্ষক, জনতা-শ্রমিক একত্রিত হয়ে ১৭ বছরের নির্মম ফ্যাসিবাদী এবং রক্ত তৃষ্ণায় মেতে ওঠা এক ভয়ংকর রাক্ষসী সরকারকে এবং তার সরকারের প্রধানকে পরাজিত করেছে।’

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাবিলা করবে বলে

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই ধানের শীষ: স্বপন

‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, তাই শহীদ জিয়ার দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়’।  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মজলুম

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত ৪

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আ.লীগের নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: শাহাদাত

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পরমাণু বোমার প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট : ট্রাম্প

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান