রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২ | অনলাইন সংস্করণ

  আবদুল্লাহ সাদিদ

রেজা হাসান লেখা ‘ইসলামি অর্থনীতির সহজ রূপরেখা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক হাফিজ মাওলানা মাসউদুল কাদির

শিক্ষক ও লেখক হাফেজ মাওলানা রেজা হাসান লেখা ‘ইসলামি অর্থনীতির সহজ রূপরেখা’ গ্রন্থটি তরুণদের পথ দেখাবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, লেখ রেজা হাসান বিশ বছর ধরে গবেষণা করে একটি বই লিখেছেন। একটি ভালো কাজের জন্য অবশ্যই এমন গবেষণার প্রশংসা করবেন সবাই। তবে সময়ের সঙ্গে লেখক সত্বার অবশ্যই উন্নতি ঘটে। সময়ের বই সময়ের সঙ্গেই প্রকাশ করা উচিত।

আন্তর্জাতিক ইসলামি বইমেলা মঞ্চে (বায়তুল মুকাররম পূর্বগেট) শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে মোড়ক উন্মোচন সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও মালিবাগ জামিয়া শারইয়্যাহর মুহাদ্দিস মাওলানা নসীম আরাফাত। তিনি বলেন, মেধাবী তরুণ রেজা হাসান। আমি তার বইয়ের সর্বোত প্রচার-প্রসার কামনা করি। 

ঢাকা মেইলের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর বলেন, বিশ বছর গবেষণা মানে রেজা হাসান বইটি লিখতে অনেক যত্ন নিয়েছেন। আমরা সবাই বইটির প্রচার-প্রসারে কাজ করবো ইনশাআল্লাহ। 

কবি মুনীরুল ইসলাম বলেছেন, রেজা হাসান আমাদের বন্ধু। তিনি এক হাজার বই পড়েছেন। তার ভেতরে সাংগঠনিক শক্তি যেমন আছে তিমনি লেখনি শক্তিও প্রবল। তিনি অনেক গবেষণা করে ইসলামের অর্থনীতি বিষয়ক বইটি লিখেছেন।


মাওলানা রেজা হাসান সর্বশেষ বইটি লিখতে নিজের পরিশ্রমের কথা তুলে ধরেন। তিনি মনে করেন, মাদরাসায় অর্থনীতির যে বই পড়ানো হয় তার সঙ্গে এ বইটি যোগ করলে সবাই উপকৃত হবেন। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন, লেখক ও চিন্তক রায়হান মুহাম্মদ ইবরাহীম, নকীব সম্পাদক ও কবি জিয়াউল আশরাফ, ইসলামী লেখক ফোরাম সভাপতি আমিন ইকবাল, ইসলামী লেখক ফোরাম সাধারণ সম্পাদক নকীব মাহমুদ, কবি সায়ীদ উসমান, কবি উবায়দুল হক খান প্রমুখ।