ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

কোরআন তিলাওয়াতের সময় বারবার অজু ভেঙে গেলে করণীয়

আমার বার্তা অনলাইন:
২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫

কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, ‘যে আল্লাহর কিতাবের একটি হরফ পড়বে, সে একটি নেকি পাবে। আর প্রতিটি নেকি দশগুণের সমান। আমি বলি না: ‘আলিফ লাম মিম’ একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ।’ (তিরমিজি, হাদিস : ২৯১০)

কোরআন তেলাওয়াতের জন্য অবশ্যই শরীর পবিত্র থাকতে হয়। কোরআন দেখে দেখে এবং স্পর্শ করে পড়তে চাইলে অজু থাকা আবশ্যক। তবে কারও যদি শরীর পবিত্র থাকে, কিন্তু অজু না থাকে, তাহলে এমন ব্যক্তি কোরআন শরিফ স্পর্শ করে পড়তে পারবে না। তবে শুধু মুখস্ত কোরআন তেলাওয়াত করতে চাইলে তা করতে পারবে।

কোরআন তিলাওয়াতের সময় কারো যদি বার বার অজু ভেঙ্গে যায়, তাহলে করণীয় কী?

কোরআন তিলাওয়াতের সময় বারবার অজু ভেঙে গেলে, পবিত্র কোরআন সরাসরি স্পর্শ না করে মুখস্থ (হিফজ) থেকে অথবা মোবাইল, ট্যাব ইত্যাদি ডিভাইসের স্ক্রিন দেখে তেলাওয়াত করা জায়েজ। কারণ মোবাইল বা স্ক্রিনে যে লেখা দেখা যায়, তা মুসহাফের স্থায়ী হুকুমের অন্তর্ভুক্ত নয়।

তবে ছাপানো কোরআন মাজিদ (মুসহাফ) হাত দিয়ে স্পর্শ করতে হলে অজু থাকা আবশ্যক। অজু ছাড়া মুসহাফ স্পর্শ করা জায়েজ নয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পবিত্র হওয়া ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। (সহিহ আল জামি, হাদিস : ৭৭৮০)

আর কারো যদি বায়ু নির্গমন, প্রস্রাবের ফোঁটা বা এমন কোনো সমস্যা এমনভাবে চলতে থাকে যে পুরো এক ওয়াক্ত নামাজের মধ্যে অজু করে ফরজ নামাজ আদায়ের মতোও সময় পাওয়া যায় না, তাহলে শরীয়তে তাকে ‘মাযূর’ (বিশেষ ছাড়প্রাপ্ত) বলা হয়।

এ অবস্থায় বিধান হলো—

প্রত্যেক নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর একবার ভালোভাবে অজু করবে।

এরপর ওই নির্দিষ্ট সমস্যার কারণে (যেমন বারবার বায়ু বের হওয়া) তার অজু ভাঙবে না।

সেই এক অজু দ্বারা পুরো ওয়াক্তজুড়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ আদায় করতে পারবে।

একই অজু দিয়ে মুসহাফ স্পর্শ করে কোরআন তেলাওয়াতও করতে পারবে।

তবে অন্য কোনো কারণে অজু ভেঙে গেলে (যেমন ঘুম, রক্ত বের হওয়া ইত্যাদি) অজু নষ্ট হবে।

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

তাওহিদ অর্থ আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তাঁর সত্তা, গুণাবলি, ক্ষমতা ও ইবাদতে

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?

জন্মের পর মুসলিম নবজাতককে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রথমেই তার কানে আজান দেওয়া হয়। শিশুর কানে আজান

শিশুদের প্রতি নবীজির আদর

শিশুরা আল্লাহ তা’য়ালার দেয়া অমূল্য আমানত। তাদের প্রতি ভালোবাসা, মমতা, সঠিক শিক্ষা ও সুন্দর আচরণ

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

ইসলামি জ্ঞানচর্চা, ফিকহশাস্ত্র ও সমকালীন মুসলিম বিশ্বের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য