দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

একদিনের ব্যবধানে আরেক দফায় দেশের বাজারে কমে গেছে সোনার দাম। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর এবার আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।
এর ফলে, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ সময় থেকেই কার্যকর হয়েছে নতুন এই দাম।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমেছে। এই পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
