ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮

রাজধানী পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ দগ্ধ, মোছা. সেলিনা আক্তারের ২০ শতাংশ ও মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কজনক।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) চাঁদপুরে কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হন। তারা হলেন, খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের।

তার আগে চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাছাড়া, কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

আমার বার্তা/জেএইচ

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ব্রুনাই দারুসসালাম গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় অবস্থিত একটি  হোটেলে ধর্মীয় ব‍্যক্তিদের উপস্থিতিতে

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

মিরপুরের আইডিয়ালের ফুটপাতে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা শাহীনুর ইসলাম জীবন আর্মির হাতে গ্রেফতার হয়েছে। শনিবার

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, ক্ষেপণাস্ত্র-ড্রোনে পাল্টা হামলা অব্যাহত

জেন-জি বিক্ষোভে নেপালে সরকার উৎখাতের পর আজ সাধারণ নির্বাচন

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল

তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের