ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮
বুধবার দুপুরে ওই সড়কে ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন।

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে একজন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) ‘মেরে রক্তাক্ত’ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাক চালক আকবরকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। এসময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক আকবর ট্রাফিক কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ওই ট্রাফিক কর্মকর্তাকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন।

ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় ফটিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘আমি বাসস্ট্যান্ডে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ আমার ওপর হামলা চালায়।’

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বার্তা/এমই

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

বাবার সঙ্গে দোকানে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সাইদুর রহমান ছয় দিন মৃত্যুর সঙ্গে

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হিলিতে দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান

পুড়েছে বাড়ি-গাড়ি, কক্সবাজারে পাম্পের আগুনে দগ্ধ ১৬

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে (ফিলিং স্টেশন) বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়রা প্রেসক্লাব-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহসান মনসুর ও দুবাইয়ের ফ্ল্যাট: মেয়ের সম্পদ নাকি গোপন বিনিয়োগ?

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

গর্ভবতী নারীকে রোজা রাখতেই হবে?

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা: ইউক্রেন

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪

মানবতাবিরোধী অপরাধ: আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস