ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১২:২৭

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তারে সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে বাহিনীটি মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ জুন (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও গুলির

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের কেরুনতলীতে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। বৃহস্পতিবার

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও বোনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্টও

তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় সতর্ক সোয়াত-র‍্যাব-পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন, ‍চূড়ান্ত ব্রাজিলের প্রতিপক্ষ

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন, ১১ মাসে খরচ মাত্র ৪৮ শতাংশ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কার্যালয় সংকটে ইসি, ব্যবস্থা নিতে গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগে চিঠি