ই-পেপার বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে খাল খননের পৌনে ৬ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১১:০৮

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরে নেওয়া ১২টি খাল খনন ও পুনর্খনন প্রকল্পের মধ্যে ১০টির কাজ শেষ হয়েছে। তবে জমি-সংক্রান্ত জটিলতা ও খননের প্রয়োজন না থাকায় সদর ও ফুলপুর উপজেলার দুটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে ওই দুই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া ২ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৮৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া বাস্তবায়ন হওয়া ১০টি খালের কাজ শেষে অব্যয়িত আরও ৩ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সব মিলিয়ে খাল খনন কর্মসূচির ৫ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৮৩০ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহের ১০টি উপজেলায় ১২টি খাল খনন ও পুনর্খনন প্রকল্পের জন্য ১৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৩১৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার খালের খনন ও পুনর্খননের কাজ সম্পন্ন হয়েছে।

সূত্র জানায়, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল পুনর্খননের জন্য ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা বরাদ্দ ছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনে দেখা যায়, খালটিতে পর্যাপ্ত পানি প্রবাহ ও প্রয়োজনীয় গভীরতা রয়েছে। এ কারণে প্রকল্পটি বাতিল করা হয় এবং পুরো বরাদ্দ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।

অন্যদিকে, সদর উপজেলার চকশ্যামরামপুর খাল খননের জন্য ৮৩ লাখ ৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হলেও জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকায় প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে বিকল্প খাল খননের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেটি অনুমোদন পায়নি। ফলে ওই প্রকল্পের বরাদ্দও ফেরত দিতে হয়েছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, যেসব খালের কাজ সম্পন্ন হয়েছে, সেগুলোর মাধ্যমে পানি নিষ্কাশন সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং সেচব্যবস্থার উন্নতি হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাস্তবায়িত প্রকল্পগুলো বর্ষা ও মৌসুমি বৃষ্টির সময় পানি নিষ্কাশনে সহায়ক ভূমিকা রাখবে। তবে ভবিষ্যতে প্রকল্প গ্রহণের আগে জমি-সংক্রান্ত জটিলতা এবং প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই আরও গুরুত্বের সঙ্গে করা হলে বরাদ্দ ফেরতের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

অপহরণের প্রায় এক মাস পর অবশেষে মায়ের কোলে ফিরেছে কক্সবাজারের উখিয়ার থাইংখালী থেকে অপহৃত হওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম