ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৬, ১৩:১৭

দেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৯ দশমিক ৭ মিলিয়ন বর্গমিটার ছাদের জায়গা রয়েছে। এই ছাদগুলো রুফটপ সোলারের আওতায় এনে প্রায় ১ হাজার ৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে আমদানিনির্ভর উচ্চ জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি জ্বালানি খাতের ওপর চাপ এড়ানো যাবে। পুরো প্রকল্পে বিনিয়োগ লাগবে মাত্র ১৮৮ মিলিয়ন (১৮.৮ কোটি) মার্কিন ডলার। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত ‘তৈরি পোশাক খাতে শিল্প কারখানার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: চীনা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক সংলাপে গবেষণার এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিন হাজার কারখানার ওপর পরিচালিত সমীক্ষার বরাত দিয়ে ড. মোয়াজ্জেম জানান, কারখানাগুলোতে সৌরবিদ্যুতের কাভারেজ বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে। এর মধ্যে বড় কারখানায় ৪০ শতাংশ, মাঝারি কারখানায় ৩৩ শতাংশ ও ছোট কারখানায় ৩৮ শতাংশ পর্যন্ত কাভারেজ বাড়ানো সম্ভব।

তিনি আরও জানান, বিপুল সম্ভাবনা থাকলেও সব কারখানা এ মুহূর্তে বিনিয়োগের জন্য প্রস্তুত নয়। সমীক্ষাভুক্ত তিন হাজার কারখানার মধ্যে বর্তমানে প্রায় ৫০০টি কারখানা অবিলম্বে বিনিয়োগ করতে প্রস্তুত। প্রয়োজনীয় অর্থায়ন ও নীতিগত সহায়তা পেলে আরও প্রায় ১ হাজার ৩০০টি কারখানা সোলার স্থাপনে যেতে পারবে। আর বাকি ৪৩০ থেকে ৪৪০টি কারখানার ক্ষেত্রে বড় ধরনের সহায়তা প্রয়োজন।

প্রথম ধাপে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোকে মূল লক্ষ্যবস্তু করার পরামর্শ দিয়ে ড. মোয়াজ্জেম বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর প্রধান প্রধান কারখানার বড় অংশই এ অঞ্চলে অবস্থিত।

গবেষণায় উঠে এসেছে, ঋণের শর্ত সহজলভ্য না হলে কারখানার উদ্যোক্তারা রুফটপ সোলারে আগ্রহী হবেন না। ড. মোয়াজ্জেম বলেন, সাড়ে ছয় শতাংশ সুদে ‘গ্রিন ফাইন্যান্স’ পাওয়া গেলে কারখানা মালিকরা সবচেয়ে বেশি উৎসাহিত হবেন। কিন্তু সুদের হার বেড়ে ১২ শতাংশে উঠলে কিংবা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে হলে তারা বিনিয়োগ থেকে পিছিয়ে আসবেন। তাই সৌরবিদ্যুতে উৎসাহিত করতে একক অঙ্কের (সিঙ্গেল ডিজিট) সুদে ঋণ ও ভর্তুকিযুক্ত ক্রেডিট (সাবসিডাইজড ক্রেডিট) নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিপরীতে দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্পকে টেকসই ও পরিবেশবান্ধব রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক (উপসচিব) শাহ নুসরাত জাহান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও পরিচালন) স্বপন বণিক, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক মিনহাজুল হক।

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

রাজধানীর বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। ব্রয়লার মুরগির দাম

সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা 

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে