ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

দায়মুক্তি সিনেমা সবার দেখা উচিত

বিনোদন ডেস্ক:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫

গত শুক্রবার দেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বৃদ্ধাশ্রমের গল্পে নির্মিত সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বদিউল আলম খোকন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুষ্মি রহমান।

সিনেমাটি দেখে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘গল্পই হচ্ছে এই সিনেমার প্রাণ। আমি পরিবার নিয়ে সিনেমাটি দেখেছি। সামাজিক গল্পে নির্মিত সিনেমাটিতে অনেক বার্তা আছে। এ প্রজন্মের সিনেমাটি দেখা উচিত।’

‘প্রেমের তাজমহল’খ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব বলেন, ‘সিনেমাটিতে অনেক বার্তা আছে, যা বর্তমান সময়ের তরুণ প্রজন্মের দেখা দরকার। গল্পটি পুরো সময়জুড়ে দর্শক ধরে রাখবে। এ ছাড়া আবুল হায়াত, দিলারা জামান, সুচরিতা আপা এবং সুষ্মি রহমান নবীন হিসেবে বেশ ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আমার কাছে বেশ ভালো লেগেছে।’

রাজধানীর ধানমণ্ডি থেকে আগত এক দর্শক বলেন, ‘পোস্টার দেখে সিনেমাটি দেখতে এসেছি। বর্তমানে সামাজিক গল্পের সিনেমা খুব একটা দেখা যায় না। তা ছাড়া অনুদানের সিনেমা হিসেবে কোনো কিছু এই সিনেমায় কমতি নেই। দায়মুক্তি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।’

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির। প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু