ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর; ভক্তদের অভিনন্দনে মুখর সামাজিক মাধ্যম

সোনমের বেবিবাম্প মুহূর্ত

আমার বার্তা অনলাইন
২২ নভেম্বর ২০২৫, ১২:০০

বলিউড তারকা সোনম কাপুর আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়-লং কোট আর স্কার্ট পরা সোনমের স্বভাবসুলভ সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে ফুটে ওঠা বেবিবাম্পের কারণে। মুখজুড়ে মায়ায় ভরা হাসি যেন জানান দিচ্ছিল নতুন জীবনের স্পর্শ তাঁর জীবনে কতটা উচ্ছ্বাস এনে দিয়েছে।

ছবির ক্যাপশনে সোনম লিখেছেন মাত্র একটি শব্দ- “মা”। আর এতেই ভক্তদের মাঝে শুরু হয় শুভেচ্ছার স্রোত। পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে স্বামী আনন্দ আহুজাও খানিক মজার মন্তব্য রেখে লেখেন- “ডাবল ট্রাবল”, যা দেখে নেটিজেনদের অনেকে বুঝে নিয়েছেন, এবার যেন পরিবারে দ্বিগুণ আনন্দের বার্তা প্রত্যাশা করছেন তাঁরা।

সামাজিক মাধ্যমে বহু মানুষ মন্তব্য করেছেন সোনমের সৌন্দর্য দেখে তাঁদের মনে পড়েছে প্রিন্সেস ডায়ানার কথা। অনেকেই লিখেছেন-মাতৃত্বের আলো সোনমকে আরও পরিপূর্ণ ও রাজকীয় করে তুলেছে।

বলিউডে সোনম কাপুরের যাত্রা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন রণবীর কাপুর। এরপর ‘নীরজা’, ‘রাঞ্জণা’র মতো বিভিন্ন ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া থ্রিলার চলচ্চিত্র ‘ব্লাইন্ড’-এ দেখা গেছে তাঁকে।

ব্যক্তিগত জীবনে সোনম বরাবরই পরিবারকেই প্রাধান্য দিয়ে এসেছেন। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২২ সালে তাঁদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেন এই তারকা দম্পতি।

গত বছরের অক্টোবরে নবরাত্রির এক অনুষ্ঠানে দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে জানান সোনম। এরপর থেকেই ঘনিষ্ঠ মহলে শুরু হয়েছে নতুন অতিথিকে সাদর অভ্যর্থনার প্রস্তুতি। আর নতুন প্রকাশিত ছবিগুলো যেন সেই আনন্দঘন সময়েরই পূর্বাভাস বহন করছে।

সোনম কাপুরের এই নতুন অধ্যায়কে ঘিরে তাঁর ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী-সবাই অপেক্ষায় আছেন নতুন প্রাণের আগমনের সুখবর শুনতে।

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের

ট্রল করে থামানো যাবে না, ২০০ বার ফেল করেও লড়বো: চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

বলিউডের অন্যতম তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অস্ট্রিয়ায় বরফের চাদরে ঢাকা ছিল তাদের চতুর্থ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শোবিজ তারকারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়লেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: ডা. জাহেদ

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের ৫ জেলা থেকে ১১ মরদেহ উদ্ধার

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই