ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি: রাশমিকা

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু রীতিতে সম্পন্ন হওয়া বিয়ের প্রথম ঝলক ভাগ করে নিয়েছে এই নবদম্পতি। ছবিতে এই ‘বিরোশ’ জুটির চিরাচরিত দক্ষিণী-রাজকীয় সাজ ও আবেগঘন উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

ছবিতে দেখা যায়, বিজয় দেবরাকোন্ডা পরেছেন সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়, সাথে ছিল ভারী সোনার গয়না। অন্যদিকে রাশমিকা বেছে নিয়েছেন লাল টুকটুকে রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে নজরকাড়া সোনার টায়রা। এছাড়া কুনজর থেকে বাঁচাতে দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী রাশমিকা ও বিজয়- দুজনের গালে আঁকা ছিল একটি কালো তিল।

বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা তার মনের অনুভূতি প্রকাশ করেছেন। লেখেন, আমি বুঝেছি আমার ওকে দরকার। ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।

অন্যদিকে রাশমিকাও বিজয়ের উদ্দেশ্যে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিজয়কে নিয়ে কথা উঠলে রাশমিকা এড়িয়ে গেলেও বিয়ের দিনে মনের সব কথা উজাড় করে দেন তিনি।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়।

ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে ব্যাপক জনপ্রিয়। দুই পরিবারের উপস্থিতিতে তারা তেলুগু রীতির পাশাপাশি কনের ঐতিহ্য মেনে কর্ণাটকের কোডাভা রীতিতেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বর্তমানে এই তারকা দম্পতির বিয়ের ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল।

আমার বার্তা/জেএইচ

সব যেন আগের মতো ঠিক হয়ে যায়: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে

তানজিন তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভিনেত্রীর

শুটিং সেটে জুনিয়র সহশিল্পীকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকির অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন

বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, ক্ষেপণাস্ত্র-ড্রোনে পাল্টা হামলা অব্যাহত

জেন-জি বিক্ষোভে নেপালে সরকার উৎখাতের পর আজ সাধারণ নির্বাচন

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল

তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের