ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

শ্রদ্ধা কাপুর-নোরা ফাতেহির বিরুদ্ধে মাদক মামলার প্রমাণ পায়নি পুলিশ

আমার বার্তা অনলাইন
২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩

২০২২ সালের একটি আলোচিত মাদক মামলা থেকে অবশেষে স্বস্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। মুম্বাই পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে এই দুই অভিনেত্রীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, পুলিশের দাখিল করা সম্পূরক চার্জশিটে শ্রদ্ধা ও নোরার পাশাপাশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীকেও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

এই ঘটনার সূত্রপাত ২০২২ সালের আগস্টে, যখন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি-নার্কোটিক্স সেল মোহাম্মদ সেলিম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১ লাখ ১৯ হাজার রুপি মূল্যের মেফেড্রোন জব্দ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় সেলিম দাবি করেছিলেন যে, তিনি বেশ কিছু উচ্চপর্যায়ের পার্টিতে মাদক সরবরাহ করতেন যেখানে বিনোদনজগতের তারকারা উপস্থিত থাকতেন।

এই জবানবন্দির ভিত্তিতেই ২০২৫ সালে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তবে দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর সঙ্গে এই তারকাদের সরাসরি কোনো লেনদেন বা যোগাযোগের জোরালো কোনো প্রমাণ মেলেনি।

তদন্তকারী সংস্থার একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক চার্জশিটে তিনজনের নাম থাকলেও সম্পূরক চার্জশিটে কেবল গ্রেফতারকৃত এবং পলাতক মূল অভিযুক্তদের নাম থাকছে। তারকাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় তাদের নাম মামলা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন ওরি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদ শেয়ার করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যারা ভিত্তিহীনভাবে তার নাম জড়িয়ে কুৎসা রটিয়েছিল, তাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় ধরে চলা এই বিতর্কিত মামলার জল ঘোলা হওয়া অনেকটাই বন্ধ হলো বলে মনে করা হচ্ছে।

এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গোল্ড হাউজ। পাঁচ বছর ধরে তারা আয়োজন করছে গোল্ড গালা। প্রতি আসরে বিভিন্ন

সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়ার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও

সিলভার লুকে মুগ্ধ করলেন মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন তার নতুন লুক নিয়ে। বিনোদন জগতে দীর্ঘদিন

বাবার গ্রেপ্তার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর