ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

থালাপতির শপথের পর রহস্যময় বার্তা অভিনেত্রী তৃষার

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১০:২৫
বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণান । ছবি: সংগৃহীত 

তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’। সেই সঙ্গে নিজের প্রিয় মানুষদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন চলছে। এই পোস্ট এবার তাদের নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিল। গত ১০মে চেন্নাইয়ে থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।

এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা বলেন, ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।

থালাপতি ও তৃষার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত এই জুটি দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। তবে ২০২৪ সালের জুনে থালাপতির জন্মদিনে তার একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

এদিকে ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

আমার বার্তা/এমই

‘আন্ধার’-এ সিয়ামের নতুন লুক, প্রকাশ্যে চরিত্রের নাম

নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ্যে আসতেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে উঠেছে।

“মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রি সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে”

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আগামীকাল ৪

নতুন পরিচয়ে সামিরা খান মাহি : যুক্ত হলেন অটোমোবাইল প্রতিষ্ঠানে

অভিনয়ের পরিচিত জগতের বাইরে এবার নতুন এক দায়িত্বে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সামিরা

একরাশ শুভ্রতা

একরাশ শুভ্রতা, সঙ্গে স্নিগ্ধতার পরশ—চোখে অপলক দৃষ্টি, ঠোঁটে এক ঝলক হাসি আর মায়াবী চাহনিতে যেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

রিয়ালের হারের কারণ জানেন না মরিনিয়ো, ‘সরল ও নির্বোধ’ বললেন শিষ্যদের

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার

১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের: আইজিপি

মতিঝিল থেকে জামায়াত জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

৫ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা