ই-পেপার বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১৯:০৪

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘মালিক’ সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন এই তারকা। এমন আবহে চমৎকার ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারাস লুকে মেলে ধরলেন নায়িকা; যেখানে ফুটে উঠেছে তার সৌন্দর্য আর সরলতা।

সোমবার (২৫ মে) সামাজিক মাধ্যম একগুচ্ছ চমৎকার ছবি পোস্ট করেছেন মিম। ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের একটি আকর্ষণীয় থ্রি-পিসে। খোলা চুল, মানানসই মেকআপ আর চুড়ি-গহনায় রীতিমতো নজর কেড়েছেন এই তারকা।

মিমের এই ফটোশুটে সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে গাঢ় গোলাপি বাগানবিলাস ফুল। কোনো ছবিতে মিম বাগানবিলাসের ডালে হাত রেখে মিষ্টি হাসিতে পোজ দিয়েছেন, আবার কোনো ছবিতে তাকে দেখা গেছে একদম শান্ত ও মায়াবী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে।

ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট হতেই হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। মিমের নতুন এই লুক দেখে মুগ্ধ হয়ে মন্তব্যঘরে প্রশংসা করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মিম অভিনীত অ্যাকশন ঘরানার বিগ বাজেট সিনেমা ‘মালিক’ মুক্তি পেতে যাচ্ছে, যেখানে আরিফিন শুভর বিপরীতে অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে।

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর মিমকে নিয়ে যখন উত্তেজনা, ঠিক তখনই নিজের এমন শান্ত ও স্নিগ্ধ লুক শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই নায়িকা।

আমার বার্তা/এমই

টিজারেই বাজিমাত : নুসরাত ফারিয়ার ঈদের গান

প্রকাশের আগেই ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’। ঈদুল আজহাকে

শিল্পী সমিতির সদস্য হলেন রুবিনা আলমগীর

অভিনয় ক্যারিয়ারের দুই দশক পার করার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন রুবিনা আলমগীর।

আনকাট সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’

ঈদের আনন্দ দ্বিগুণ করতে বড় পর্দায় ঝড় তুলতে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। আজমান

সাদা টাক্সেডো লুকে কানে চমক ঐশ্বরিয়ার

আবারও কান চলচ্চিত্র উৎসবে নিজের ফ্যাশন উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ৭৯তম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

“মসজিদের পাশে কবর”: নজরুলের স্বপ্ন, আমাদের দায়বোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা