ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি নাবিলার

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ২৩:০৫

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। গ্ল্যামার জগতের বাইরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি নিয়মিত সরব থাকেন। এবার সেই ধারাবাহিকতায় রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্য অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করলেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি কনভেনশন হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন নাবিলা। সেখানে তিনি সরকারি চিকিৎসাকেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক সেবা নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে বাল্যবিয়ে ও কিশোরী গর্ভধারণের মতো ব্যাধি রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ের আগে নাবিলা রংপুর বিভাগের 'জননী' প্রকল্পের অধীনে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে উপস্থিত হয়ে মা ও নবজাতকের সার্বিক সেবার মান প্রত্যক্ষ করেন তিনি। এ সময় গর্ভকালীন ও প্রসবপরবর্তী সেবা নিতে আসা নারী, তাঁদের স্বজন, বাল্যবিয়ে রোধে কাজ করা কিশোরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রিয় এই তারকা।

গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নাবিলা বলেন, ‘সরকারি চিকিৎসাকেন্দ্রে সাধারণ মানুষ যেন উন্নত সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত চরাঞ্চল ও দুর্গম এলাকায় সময়মতো স্বাস্থ্যসেবা ও রোগী স্থানান্তরের (রেফারেল) কার্যকর ব্যবস্থা থাকার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, সঠিক জায়গায় নিয়োগ ও কাজ করার সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা বহুলাংশে বেড়ে যাবে।’

স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘একটু বাড়তি মনোযোগ আর বিনিয়োগ পেলে রংপুর অঞ্চলের প্রতিটি মা ও নবজাতক নিরাপদে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। সরকারের পাশাপাশি 'জননী' প্রকল্পের মতো উদ্যোগগুলো এ লক্ষ্যেই চমৎকার কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদারকিতে কোরীয় সংস্থা 'কোইকা' -এর অর্থায়নে এবং 'সেভ দ্য চিলড্রেন'-এর কারিগরি সহায়তায় কাজ করছে 'জননী' প্রকল্প। 'আরডিআরএস বাংলাদেশ' পরিচালিত এই প্রকল্পটি রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে নিরাপদ প্রসব, দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

উক্ত সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের শীর্ষ কর্মকর্তা ডা. গোলাম ফখরুদ্দীন ফাহিম, ডা. উজ্জ্বল কুমার রায়, মোহম্মদ ফরাজদুক ভূঞা এবং আশফাক জামানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়, কখনো সমুদ্র; যান প্রায় সবখানেতেই। কাজের ফাঁকে নিজের জন্য একটু

বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর খবরে চরম বিরক্তি ও

ঘুমের মধ্যেই মারা গেছেন অভিনেত্রী অনন্যা রাজ

ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স

পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ সালে নতুন কারিকুলামে যুক্ত হচ্ছে আরও ৪ বই: শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে কর্মশালা

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ছয় মাস : আশার শুরু

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজিও কমে আসবে

এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী

উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না পিংক বাস, বাড়বে রুট ও সংখ্যা: সড়কমন্ত্রী

দুদকের অনুসন্ধানের মধ্যেই পদোন্নতির অপেক্ষায় ওমর ফারুক, অভিযোগের ফিরিস্তি বিস্তর

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

পাঁচ মাসে ২৫০টির বেশি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করেছে সরকার

৪ দে‌শে বসবাসরত প্রবাসী‌দের জন্য রোমানিয়া দূতাবা‌সের সতর্ক বার্তা

হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া