ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নৈশভোজে হামলাকারী শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

আমার বার্তা অনলাইন
২৬ এপ্রিল ২০২৬, ১২:৪২

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে হামলা চালানো ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন। আইন প্রয়োগকারী সংস্থা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে।

ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ. ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন অতিথি হিসেবে হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি সুরক্ষিত করা হয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের পর মার্কিন রাজধানী জুড়ে সাধারণত যে আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেগুলোর নিরাপত্তায় কোনো পরিবর্তন আনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ বিপদে আছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই, তবে আফটার-পার্টির মতো অনুষ্ঠানগুলোর জন্য আজ রাতে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্দেহভাজনের নাম এবং ছবির সাথে মিলে যাওয়া একটি লিঙ্কডইন প্রোফাইলে তাকে পরীক্ষার প্রস্তুতি এবং টিউশনি প্রতিষ্ঠান সি২ এডুকেশন-এর একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সি২ অ্যালেনকে কোম্পানির টিচার অব দ্য মান্থ বা মাসের সেরা শিক্ষক হিসেবে ঘোষণা করেছিল। শনিবার সন্ধ্যায় সি২-এর একটি ফোন নম্বরে কল করা হলে কেউ উত্তর দেয়নি।

তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে কমালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার দান করেছিলেন।

বিশ্বের সামনে মুক্তিযুদ্ধের বিভীষিকা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁর

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর বাতিল করেন তার দুই শীর্ষ

লাতিন আমেরিকায় মাদক চক্রে আড়াল ‘নারীদের গোপন মিশন’

লাতিন আমেরিকার মাদক চক্রের আড়ালের প্রভাবশালী ভূমিকায় রয়েছেন নারীরা। অঞ্চলটি পুরুষ প্রধান হলেও এ জগতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর