ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১২:১৮

নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন আটকে দিয়েছে ভারত। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (১৫ জুন) থেকে নেপাল থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

নেপাল ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সঞ্চালন লাইনের সক্ষমতার ঘাটতি বা সীমাবদ্ধতার অজুহাতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথোরিটি (সিইএ) এই অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের অনুমোদন স্থগিত রেখেছে। এই অতিরিক্ত বিদ্যুৎ পেতে হলে নতুন করে ত্রিপক্ষীয় চুক্তি সংশোধন এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্তের মতো বেশ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে নেপাল তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে থাকে। তবে শীতকালে তারা নিজস্ব চাহিদা মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে।

সঞ্চালন লাইনের সক্ষমতার অজুহাত

এর আগে, ২০১৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের সঙ্গে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ) ভারতের রাষ্ট্রীয় সংস্থা এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডকে (এনভিভিএন) আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

কিন্তু এনভিভিএন পরে জানায়, ভারত-বাংলাদেশ এক হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যমান সঞ্চালন লাইনে এই অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের সুযোগ বা খালি জায়গা নেই।

এনইএ’র বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক তর্ক বাহাদুর থাপা বলেন, ‘এবার কেবল ৪০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশে যাবে। অতিরিক্ত ২০ মেগাওয়াটের জন্য আমরা ভারতের সিইএর কাছে প্রক্রিয়া শুরু করেছিলাম। কিন্তু তারা জানিয়েছে যে, সঞ্চালন লাইনে এই মুহূর্তে বাড়তি সক্ষমতা নেই।’

ত্রিপক্ষীয় চুক্তি

২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রথমবারের মতো নেপাল থেকে পরীক্ষামূলকভাবে ১২ ঘণ্টার জন্য বাংলাদেশে বিদ্যুৎ এসেছিল।

নেপালের ত্রিশূলী ও চিলিম জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই বিদ্যুৎ নেপালের ঢালকেবার থেকে ভারতের মুজাফফরপুর ৪০০ কেভি সঞ্চালন লাইন হয়ে এবং পরবর্তীতে ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা ৪০০ কেভি লাইন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে হলে নেপাল ও ভারতের মধ্যকার আগামী জেএসসি এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে নতুন সিদ্ধান্ত নিতে হবে। তবে এই বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বিদ্যুতের দাম কত?

বাংলাদেশ নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৬ দশমিক ৪০ ইউএস সেন্ট (৭ টাকা ৮৭ পয়সা প্রায়) মূল্যে কিনছে। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ এলেও একই দাম বহাল থাকবে। ভারতের সঙ্গে নেপাল রুপিতে বিদ্যুৎ বাণিজ্য করলেও বাংলাদেশের সঙ্গে এই লেনদেন হচ্ছে মার্কিন ডলারে।

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে নেপাল ভারত ও বাংলাদেশে মোট ২০ দশমিক ৯৯ বিলিয়ন নেপালি রুপির (১ হাজার ৬৯৭ কোটি টাকা) বিদ্যুৎ রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ১০ বিলিয়ন রুপি (১ হাজার ৬০ কোটি টাকা প্রায়)। নেপাল এ পর্যন্ত ভারত ও বাংলাদেশে সম্মিলিতভাবে ১ হাজার ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পেয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক এবং ১১ জন যাত্রীর সবাই

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের শক্তিশালী ৪ দেশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংঘাত থেকে সরে শান্তিচুক্তিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহুল প্রতীক্ষিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা