ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১২:০৭

চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই গাজার একটি হাসপাতালে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১ আগস্ট) চালানো ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছে। এদিকে, গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৪০ জন শিশু, ৩৮ জন নারী এবং সাতজন শারীরিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, চলমান শান্তি আলোচনার মধ্যেই শনিবার ভোর থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস অস্ত্র সমর্পণে রাজি হবার পর এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার আল-শিফা হাসপাতাল।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামাসের অস্ত্রাগার লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। অস্ত্রাগারটি আল-আকসা মার্টার্স হাসপাতালের পাশেই অবস্থিত ছিল এবং হামাস তা আস্তানা হিসেবে ব্যবহৃত করতো বলে অভিযোগ করেছে আইডিএফ।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি এ ন্যাক্কারজনক হামলায় হাসপাতালের চিকিৎসাসামগ্রীর দুটি গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহ সম্পর্কে সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আবু দান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ওই জায়গায় আরও প্রায় ১৫৭টি মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে। সমগ্র গাজা জুড়ে এমন হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭৩ হাজার ৩৮৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ২৭ জন ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ২৮০ জন আহত হয়েছে।

ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনী ও অস্ত্রভান্ডারের ওপর তৈরি হওয়া অভূতপূর্ব চাপের মুখে

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ইরানে সম্ভাব্য হামলার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ

বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, কারণ জানালেন মহাসচিব

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু

সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু করা এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে অনুপ্রবেশের পরিকল্পনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে