ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪
নাগরিক সংলাপে বক্তারা

গণভোটের রায়ের প্রতি গড়িমসি রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটের সম্ভাবনা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ, নাগরিক নেতা ও আন্দোলনকর্মীরা। এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে প্রস্তাবিত সংস্কার কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ অনুষ্ঠিত নাগরিক সংলাপে তারা এসব বিষয়ে একযোগে সতর্ক করেন। সংলাপে অংশ নেন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম এবং ভয়েস ফর রিফর্মের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারীরা এবং তাদের সংগঠনের প্রতিনিধি। সংলাপের সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ফাহিম মাশরু।

বক্তারা বলেন, ২০২৫ সালের জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের জন্য গণভোটে জনগণ স্পষ্টভাবে ‘হ্যা’ ভোট দিয়ে ৬৮% সমর্থন প্রকাশ করেছে।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে জনগণ ও সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নির্বাচিত সাংসদদের মধ্যে এখনও বড় অংশ শপথ নেয়নি, যা জনগণের প্রতি অশ্রদ্ধার নিদর্শন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সতর্ক করে বলেন, গণভোটের রায়ে গড়িমসি রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সম্ভাবনা তৈরি করেছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করা সম্ভব হবে না।

ফাহিম মাশরু বলেন, জুলাই আন্দোলন সাধারণ কোনো ঘটনা ছিল না। এটি জনগণের সংস্কারের আকাঙ্খার প্রতীক। গণভোটের রায়কে উপেক্ষা করলে সরকার বা রাজনৈতিক দলই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আশা করছি শিগগিরই সরকার সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেবে।

সংলাপে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসিবুদ্দিন হোসাইন, মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ, আপ বাংলাদেশের ফারহানা সূচি, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার, রাজনৈতিক কর্মী দিদার ভূইয়াঁ, জুলাই রাজবন্দী প্লাটফর্মের মুখপাত্র মাহিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাদের মাজহারসহ অনেকে।

আমার বার্তা/এমই

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী–গুণীজনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানান একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহসান মনসুর ও দুবাইয়ের ফ্ল্যাট: মেয়ের সম্পদ নাকি গোপন বিনিয়োগ?

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

গর্ভবতী নারীকে রোজা রাখতেই হবে?

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা: ইউক্রেন

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪

মানবতাবিরোধী অপরাধ: আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস