ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৬:০৬
আপডেট  : ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৪০

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিন বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম শুরু হয়।

লিখিত প্রশ্নে সংসদ সদস্য মো. আব্দুল আলীম বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ, গণমাধ্যমের স্বাধীনতা, ভুয়া সংবাদ প্রতিরোধ এবং আধুনিক সম্প্রচার ব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তিনি বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমের সুষ্ঠু বিকাশ, তথ্যের স্বচ্ছতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জ দেখা যাচ্ছে।

জবাবে মন্ত্রী জানান, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে এআই প্রশিক্ষণ, ন্যারেটিভ তৈরি, তথ্যনীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সাংবাদিক নেতাদের অংশগ্রহণে মাসে অন্তত একটি কর্মশালাও আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে। ফ্যাক্ট-চেকিং ও ভুয়া খবর প্রতিরোধে বিভিন্ন সংস্থা, মূলধারার সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছে।

মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে তথ্য অধিদফতর থেকে ২২টি ফটোকার্ড এবং গুজব প্রতিরোধবিষয়ক ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ১২ ধারা অনুযায়ী সাংবাদিকতার নীতি-নৈতিকতা পরিপন্থি সংবাদ প্রচারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারে। বর্তমানে এ ধরনের আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা উৎসাহিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল ঢাকাসহ দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। একইসঙ্গে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করে এটিকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ চলছে।

এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, কর্মক্ষমতাহীন বা আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সুবিধা প্রদান অব্যাহত রয়েছে।

রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ টাকার সহায়তা

জহির উদ্দিন স্বপন জানান, ২০২৬ সালের রমজান মাসে দুই হাজার সাংবাদিক পরিবারকে এক কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জনকে অনুদান দেওয়া হয়েছে।

এছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে ৭৩ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে সাংবাদিক কল্যাণে সরকার মোট ৯ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান মন্ত্রী।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

আমার বার্তা/এমই

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি সংকটের কারণে দেশে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। গ্যাস ও ফার্নেস অয়েলের ঘাটতিতে প্রায়

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: ডা. জাহেদ

৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

সরকার আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের চিন্তা করছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: ডা. জাহেদ

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের ৫ জেলা থেকে ১১ মরদেহ উদ্ধার

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই