ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তেহরানকে ঢাকার অনুরোধ

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১২:৩৬

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো যাতে নিরাপদে পারাপার করতে পারে, সে ব্যবস্থা নেওয়ার জন্য আবারও ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে যোগ দিতে তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী।

সেখানে গতকাল রোববার রাতে সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

খলিলুর রহমান ইরানের মন্ত্রীকে বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য বেছে নেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, হরমুজ প্রণালিকে ঘিরে সার্বিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল। তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ বিষয়টি নিয়ে দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখবেন। বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মত বিনিময় করে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আবারও জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ঘিরে বাংলাদেশের অবস্থান ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল। সংঘাত নয়, বরং ধৈর্য্যশীলতার পরিচয় রেখে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমস্যার নিরসনের ওপর জোর দেন তিনি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে খলিলুর রহমান তেহরান সফর করবেন।

এর আগে, গত ৫ এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি-এর সঙ্গে বৈঠক করেন বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে জাহনাবাদিকে বাংলার জয়যাত্রা ও বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া অপর একটি অপরিশোধিত তেল বহনকারী জাহাজকে নিরাপদে হরমুজ পার হওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান খলিলুর রহমান।

সে সময় ইরানের রাষ্ট্রদূত জানান, তেহরান কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে কাজ করছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর জন্য শোক প্রস্তাব আনায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, ইরান দূতাবাসে রাখা শোকবইয়ে সই দেওয়ার জন্যেও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোক বইয়ে সই দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন জাহনাবাদি।

ওই বৈঠকে খলিলুর রহমান উল্লেখ করেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ১৮৬ বাংলাদেশি নাগরিককে ইরান থেকে নিরাপদে আজারবাইজানে পাঠানোর বিষয়টি নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তীব্র হচ্ছে গরম: ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা

খাদ্যে ট্রান্স ফ্যাট: মানবস্বাস্থ্যের এক নিরব ঘাতক

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮-পুরাতন ৮, সর্বকনিষ্ঠ মানসুরা

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসী ২২ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী