ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৫:২২

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক এবং অন্যান্য আইসিটি ডিভাইসের নিরাপত্তা ও কর্মক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১০ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য ভূমি সংস্কার বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে (সচিব) চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক এবং অন্যান্য আইসিটি ডিভাইসসমূহের নিরাপত্তা ও কর্মক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

ভূমি মন্ত্রণালয়ের দেওয়া ১০ নির্দেশনা

১. সকল কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত ও সর্বশেষ সংস্করণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল ও নিয়মিত আপডেট নিশ্চিত করতে হবে।

২. সরকারি ওয়েবভিত্তিক সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত ও নিরাপদ ব্রাউজার (যেমন : মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ) ব্যবহার নিশ্চিত করতে হবে এবং পুরাতন বা অনিরাপদ ব্রাউজার ব্যবহার পরিহার করতে হবে।

৩. কম্পিউটারের হার্ডওয়্যার সক্ষমতা (র‌্যাম, স্টোরেজ, প্রসেসর ইত্যাদি) পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে আপগ্রেডের উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সকল অটোমেটেড ভূমিসেবা সফটওয়্যার নির্বিঘ্নে পরিচালিত হয়।

৪. অফিসে ব্যবহৃত রাউটার, সুইচ, ওয়াই-ফাই ডিভাইসসহ নেটওয়ার্ক সরঞ্জামের সক্ষমতা বৃদ্ধিসহ ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার নিশ্চিত করতে হবে। ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

৫. সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে, অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ করতে হবে, সন্দেহজনক ই-মেইল, লিংক ও ফাইল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে, অনুমোদনবিহীন সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও প্রয়োজনীয় ক্ষেত্রে বহুমাত্রিক পরিচয় যাচাইকরণ (মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন) অনুসরণ করতে হবে।

৬. গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ এবং ব্যাকআপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৭. অফিসে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটারসহ সকল আইসিটি ডিভাইসের যথাযথ শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

৮. ইউএসবি ড্রাইভ বা অন্যান্য বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ভাইরাস স্ক্যান নিশ্চিত করতে হবে এবং অজানা উৎসের ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৯. সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।

১০. অফিসে ব্যবহৃত সকল ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা পরিলক্ষিত হলে তা দ্রুত সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, সকল উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আমার বার্তা/এমই

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে

৬২৬ ভিসা অটো ক্যান্সেল: নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৬২৬ বাংলাদেশির ভিসা অ‌টো ক‌্যা‌ন্সেল হ‌য়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে ৪১৭ জ‌নের ভিসা

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) নতুন চেয়ারম্যান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি

আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, বরখাস্ত হচ্ছেন সাদেকা হালিম

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

৬২৬ ভিসা অটো ক্যান্সেল: নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৯ টাকা

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি, ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৫: স্বাস্থ্য অধিদপ্তর

প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতায় বিনিয়োগ জরুরি: টেলিযোগাযোগ মন্ত্রী

সমাজে আইনের শাসন থাকলে অপরাধীচক্র গড়ে উঠত না: রিজভী

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার লক্ষ্য

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ