ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

জাল পুলিশ ক্লিয়ারেন্সের সঙ্গে নকল ওয়েবসাইট, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ১২:৪৭

বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সনদ তৈরি এবং নকল ওয়েবসাইট ও কিউআর কোড ব্যবহার করে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে বাঁশখালী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে রোববার (১৬ আগস্ট) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আবদুর রহমান (৪৬)।

পুলিশ জানায়, বিদেশগামী এক ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনকে কেন্দ্র করে চক্রটির কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। সহজে ও অল্প সময়ে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে চক্রের সদস্যরা ওই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেন।

পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি জাল সনদ তৈরি করা হয়। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের কিউআর কোডের আদলে নকল কিউআর কোড এবং একটি নকল ওয়েবসাইট তৈরি করে চক্রটি।

পুলিশের ভাষ্য, ওই কিউআর কোড স্ক্যান করে সনদ যাচাই করা হলে প্রকৃত সরকারি ওয়েবসাইটের পরিবর্তে চক্রটির তৈরি নকল ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত হতো। ফলে জাল সনদটিকে আসল বলে মনে করার সুযোগ তৈরি হয়।

চক্রটির তৈরি জাল পুলিশ ক্লিয়ারেন্সটি প্রকৃত মনে করে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে জমা দেন ভুক্তভোগী। পরে ট্রাভেল এজেন্সির যাচাইয়ে সেটি জাল হিসেবে শনাক্ত হয়। এরপর বিষয়টি জানিয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, পারস্পরিক যোগাযোগ, অর্থ লেনদেন এবং ব্যবহৃত প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই চক্রটির সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়। পরে জাল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি, নকল ওয়েবসাইট ও কিউআর কোড ব্যবহার এবং অর্থ লেনদেনের সঙ্গে জড়িত চার সদস্যকে বাঁশখালী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাঁশখালী থানায় এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। বিদেশি কর্তৃপক্ষের কাছে একজন বাংলাদেশি নাগরিকের আইনগত অবস্থার বিষয়ে এ নথি গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নথি তৈরি এবং সেটিকে বিশ্বাসযোগ্য করতে নকল ওয়েবসাইট ও কিউআর কোড ব্যবহার করা গুরুতর অপরাধ।

এ ধরনের কর্মকাণ্ড শুধু নাগরিকদের সঙ্গে প্রতারণাই নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সরকারি নথির বিশ্বাসযোগ্যতা ও দেশের ভাবমূর্তির জন্যও ঝুঁকি তৈরি করে। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সরকারি নথি জালিয়াতি, প্রযুক্তির অপব্যবহার, প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিদেশগামী নাগরিকদের কোনো দালাল বা অবৈধ মধ্যস্বত্বভোগীর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স না নিয়ে নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

উপজেলা হাসপাতাল উন্নয়নে গণপূর্তের ডিজিটাল উদ্যোগ

উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা আরও দ্রুত ও সঠিকভাবে করতে বিশেষ ডিজিটাল সফটওয়্যার তৈরি

বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন

রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন এক আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আইনে থাকছে

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ

মাছ উৎপাদনে মান কঠোরভাবে নিশ্চিত করে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ বোট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

উপজেলা হাসপাতাল উন্নয়নে গণপূর্তের ডিজিটাল উদ্যোগ

মানবতাবিরোধী অপরাধে এবার আসামি হচ্ছেন সাংবাদিক শ্যামল দত্ত

বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, সমস্যা চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’!

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী

বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: মাহদী আমিন

মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

নরসিংদী জেল পালানো জঙ্গি ‘জুয়েল ওস্তাদ’ বোমাসহ গ্রেপ্তার

জার্মানির দিকে এগোচ্ছে বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা

মালয়েশিয়ায় আশ্রয় নিতে গিয়ে নতুন আতঙ্কে রোহিঙ্গারা

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রশংসায় ট্রাম্প, নিজেরাই নিজেদের রক্ষা করবে