ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

২০২৮-২৯ থেকে অর্থবছর এপ্রিল-মার্চ, ৯ মাসে শেষ হবে ২০২৭-২৮

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ২২:৫৩
আপডেট  : ১৭ আগস্ট ২০২৬, ২২:৫৪
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: পিএমও

বাংলাদেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। এ পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে শেষ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। সরকারের বিবেচনায়, এর ফলে জুলাই ও আগস্ট মাসে, অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে বর্ষার কারণে উন্নয়নকাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সময়কালকে যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

অর্থবছরের সময়কাল পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

এ পরিবর্তনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং 'জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭'-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী বা ট্রানজিশনাল বছর। ওই অর্থবছর নয় মাসে, জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

আমার বার্তা/এমই

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নি‌য়ে কোনো হালনাগাদ তথ‌্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ সালে নতুন কারিকুলামে যুক্ত হচ্ছে আরও ৪ বই: শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে কর্মশালা

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ছয় মাস : আশার শুরু

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজিও কমে আসবে

এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী

উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না পিংক বাস, বাড়বে রুট ও সংখ্যা: সড়কমন্ত্রী

দুদকের অনুসন্ধানের মধ্যেই পদোন্নতির অপেক্ষায় ওমর ফারুক, অভিযোগের ফিরিস্তি বিস্তর

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

পাঁচ মাসে ২৫০টির বেশি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করেছে সরকার

৪ দে‌শে বসবাসরত প্রবাসী‌দের জন্য রোমানিয়া দূতাবা‌সের সতর্ক বার্তা

হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া