ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসন: এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬, ১২:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তা অবৈধ (বাতিল) ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হন।

এ কারণেই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আর মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। এদিকে জোটের আরেক প্রার্থী, এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্বে মনোনয়নপত্র দাখিল করায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এই অবস্থায় জামায়াত জাতীয় সংসদের একটি নারী আসন কম পেতে পারে। অর্থাৎ তাদের জন্য বণ্টিত ১৩টি আসন থেকে কমে ১২টিতে দাঁড়াতে পারে। কারণ ওই আসনটি উন্মুক্ত হিসেবে নতুন তফসিলে ভোট হবে। সংসদে ভোট বেশি থাকায় আসনটি নিজেদের দখলে নিতে পারে বিএনপি জোট।

দুই দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্রসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সংরক্ষিত মহিলা আসনে যারা এসেছেন, তারাও সংসদে তাদের

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে ধীরগতি-জটিলতার প্রতিকারে উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের

মনোনয়ন বাছাই শেষ, বিএনপি ও স্বতন্ত্র জোটের ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বন্ধ ৬ পাটকল এ বছরই বেসরকারি খাতে লিজ দেবে সরকার: পাটমন্ত্রী

বিদ্যুৎ চাহিদা অনেক বেড়েছে, জ্বালানি সংকটও অসহনীয় পর্যায়ে: মন্ত্রণালয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

অন্যের ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল পাম্পে আসা তরুণকে ইউএনওর মারধর

সবার সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

গুণী মানুষের স্বীকৃতি দেরিতে হলেও আসে, আড়াল করে রাখা যায় না: রিজভী

আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয় যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান

দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছে কম