ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১১:৪০

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২ মার্চ) কুয়ালালামপুরের ক্লাং এলাকার একটি ওয়ার্কশপে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক চক্রটির নেতৃত্ব দিতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি পূর্ব উপকূলীয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের দেশে প্রবেশ ও অভ্যন্তরীণ চলাচলের ব্যবস্থা করতেন।

মহাপরিচালক আরও জানান, মূল সন্দেহভাজনের পাশাপাশি ৩৪ থেকে ৩৮ বছর বয়সী আরও তিন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দালাল, পরিবহনকারী এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অভিবাসীদের এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া এবং গোপনে রাখার দায়িত্বে ছিলেন।

বিবৃতিতে বলা হয়, চক্রটি বাংলাদেশ থেকে অবৈধভাবে অভিবাসী এনে মালয়েশিয়ায় বিভিন্ন কর্মস্থলে কাজের প্রলোভন দেখাত। বাস্তবে তাদের অনিরাপদ ও অনিশ্চিত অবস্থায় রেখে আর্থিকভাবে শোষণ করা হতো। মূলহোতা দেশে প্রবেশ, অবস্থান এবং স্থানান্তরের পুরো প্রক্রিয়া সমন্বয় করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযান চলাকালে আরও তিন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়, যাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারাও এই চক্রের মাধ্যমে প্রতারিত ও শোষণের শিকার হয়েছেন। যাচাই-বাছাই করে দেখা গেছে, তাদের কারও বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের রেকর্ড নেই।

আটক সাতজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুত্রজায়া-তে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ঘটনাটি মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭ (অপ্টিজম) আইন ৬৭০ এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) অনুযায়ী তদন্তাধীন রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আমার বার্তা /জেএইচ

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময়

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে অবস্থান করছে বাংলাদেশ

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

হ্যাপি আর্থ ডে: আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান