ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

আমার বার্তা অনলাইন:
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬

ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র ক্রোয়েশিয়ায় অনিয়মিত পথে ঢোকার চেষ্টার অভিযোগে ৯৬ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া-হ্যার্ৎসেগোভিনার সীমান্ত পুলিশ। আটকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকেরা রয়েছেন।

বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, ২ সেপ্টেম্বর বুধবার উত্তর বসনিয়ার বিস্ত্রিচা এলাকার কাছে সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় দুই দফায় অভিযান চালিয়ে এই অভিবাসনপ্রত্যাশীদের আটক করা হয়েছে। প্রথম অভিযানে আটক হন ৬৩ জন; তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি এবং ২৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।

একই এলাকায় পরে আরেকটি অভিযানে আরো ৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন পাকিস্তানি, ১৩ জন বাংলাদেশি এবং ১৮ জন আফগান নাগরিক ছিলেন।

পুলিশ জানিয়েছে, সীমান্ত নজরদারি অভিযানের সময় অনিয়মিতভাবে সীমান্ত পারাপারের এই দুটি চেষ্টা শনাক্ত করা হয়। ঘটনাস্থলে তদন্ত চালানোর পর অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহারের জন্য রাখা দুটি নৌকা জব্দ করা হয় এবং মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করা হয়।

ঘটনার বিষয়ে বসনিয়ার বিদেশি বিষয়ক পরিষেবার বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে জানানো হয়েছে৷ এ বিষয়ে তদন্ত ও পরবর্তী কার্যক্রম চলছে।

এর আগে ৩১ আগস্ট সোমবার ক্রোয়েশিয়া-বসনিয়া সীমান্ত এলাকার উনা নদীতে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দক্ষিণ-পূর্বে হ্রভাতস্কা কোস্টাইনিকা এলাকায় সীমান্ত পুলিশ উনা নদী থেকে সাহায্যের আবেদন জানিয়ে মানুষের আর্তনাদ শুনতে পায়। পুলিশের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি পরিষেবার কর্মীরা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। একই ঘটনায় জীবিত অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন চীনা নাগরিক ছিলেন। পরে পুলিশ মানবপাচারের অভিযোগে একজন বসনিয়ান নাগরিককে গ্রেপ্তার করে।

উদ্ধারকারী দল ও পুলিশ সোমবার রাতেও নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালিয়েছে৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে অন্তত আটজন আরোহী ছিলেন।

পুলিশের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, নৌকায় থাকা ব্যক্তিরা সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন এবং ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। তবে তাদের জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ।

লকান রুট দিয়ে ইউরোপে আসার চেষ্টা করা অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য ক্রোয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ। বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা পেরিয়ে তারা ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন।

ইইউ-এর সীমান্ত নিরাপত্তা বাহিনী ও কোস্টগার্ড ফ্রন্টেক্স-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে চার হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ কম।

ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৫ সালে বলকান রুট ধরে ইউরোপে পৌঁছেছেন ১২ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, ২০১৪ সাল থেকে এই রুটে ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

সূত্র : এএফপি

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’, জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে আকুতি জানিয়েও শেষরক্ষা

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

চার বছর আগে মালয়েশিয়ার একটি বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালকের দায়ের করা দুটি মানহানির মামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন : জামায়াত আমির

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

শনিবারের বাংলাদেশ: রাজপথের আন্দোলন থেকে জনজীবনের অস্বস্তি

ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল যুবকের মরদেহ

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সূচনা

সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধীদের লং মার্চ অনুচিত: চিফ হুইপ

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি দেশে ফিরেছে

পানিতে ডোবার ৭ দিন পর পর্যটকদের জন্য খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

বিচারকদের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জন

শিমের দাম ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন ১৫০ টাকা

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের