ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩
প্রাণিসম্পদ অধিদপ্তর

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

মোস্তফা সারোয়ার:
১১ মার্চ ২০২৬, ১৬:৫৫

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আউট সোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় ১ জন করে এ আই টেকনিশিয়ান নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয় ৪৯৫ টি পদের অনুমোদন দিয়েছে। তদপ্রেক্ষিতে প্রকল্প পরিচালক মো: শাহজামান খান তুহিন কৃত্রিম প্রজনন জনবল সরবরাহ করার জন্য ঠিকাদার নিয়োগের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। দরপত্র দলিলে এমন কিছু শর্ত প্রদান করেছেন যে, ৩/৪ টির বেশী কোন আউট সোর্সিং প্রতিষ্ঠান অংশ গ্রহন করতে পারবে না। কারণ পরিচালক মো: শাহজামান খান তুহিন বগুড়ার একটি প্রতিষ্ঠানের সাথে আগেই চুক্তি করেছেন যে, ঐ প্রতিষ্ঠানকে তিনি কাজ দিবেন। এমন কি জনবল সিলেক্ট করবেন তিনি নিজে। সে প্রক্রিয়়ার অংশ হিসাবে ১ লা মার্চ ২০২৬ দেশের প্রত্যক উপজেলায় চিঠি দিয়েছেন ৩ জন করে অভিজ্ঞ এ আই টেকনিশিয়ানের তালিকা প্রদান করার জন্য।

উদ্দ্যোশ্য হলো ঠিকাদার নিয়োগের সাথে সাথে ঠিকাদারের কাজটা এগিয়ে রাখা এবং প্রার্থীদের নিকট হতে দরদাম ঠিক করে রাখা। যে কাজটি করার কথা ঠিকাদারের সে কাজটি হাজার হাজার টাকা খরচ করে করছেন পরিচালক মো: শাহজামান খান তুহিন ।

সুত্রমতে প্রাণিসস্পদ অধিদপ্তরের অধীনে প্রায় ৫ হাজারের অধিক এ আই টেকনিশিয়ান রয়েছে এবং প্রত্যেকেই প্রশিক্ষিত। নিয়ম অনুযায়ী ঠিকাদার কর্তৃক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করার পর এদের মধো হতে প্রায় সকলেই আবেদন করবেন। তখন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করে তাদের বায়োডাটা সহ ঠিকাদার নিয়োগ দিয়ে পরিচালকের নিকট জমা দিবেন। কিন্তু সুচতুর কর্মকতা পরিচালক মো: শাহজামান খান তুহিন অসৎ উদ্দেশ্যে নিজেই সে প্রক্রিয়়া শেষ করে রাখছেন।

সুত্রমতে রাজস্ব খাতের অধীনে সৃষ্ট আউট সোর্সিং এ নিয়োগযোগ্য পদ সমুহ মহাপরিচালকের দপ্তর হতে সম্পাদন করার কথা। যেমন পুর্বেও করা হয়েছিল । কিন্তু পরিচালক মো: শাহজামান খান তুহিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে় নিজেই ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে সকল প্রক্রিয়়া চুড়ান্ত করার কাজ করছেন। যার একমাত্র লক্ষ্য ২৫ থেকে ৩০ কোটি টাকার বাণিজ্য করা।

অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকতা-কর্মচারীদের একই কথা দুর্নীতিবাজ এ পরিচালককে অবিলম্বে অন্যত্রে বদলী করে তার সকল অনিয়মের তদন্ত করা হোক এবং আউট সোর্সিং এর মাধ্যমে এ আই টেকনিশিয়ান নিয়োগের কাজটি মহাপরিচালকের নিয়়ন্ত্রনে নিয়ে আসা হোক। এ ক্ষেত্রে তারা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও সচিবের পদক্ষেপ কামনা করেছেন।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

" যমুনা অয়েলে দ্বৈতনীতির বিস্ফোরক অভিযোগ, ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচ আর -

সিনেটর দাতুক রাস আদিবা রাদজী: অদম্য, অবিশ্বাস‍্য, হার না মানা প্রেরণাদায়ী এক নারী

সিনেটর (অব) দাতুক ডক্টর রাস আদিবা মোহাম্মদ রাদজি ২৭শে জুলাই ১৯৬৮ সালে সেলান্গর, মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন।

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

 জাতীয় পরীক্ষাগারের পরীক্ষা রিপোর্টে বলছে —একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুলে মূল উপাদান অ্যামোক্সিসিলিনের অস্তিত্বই নেই। সেখানে পাওয়া

হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব

২০২৫ সালে বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ