ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন, মনিরুলের এত সস্পদের উৎস কী?

পর্ব-১
​মুনিরুল তারেক:
১৪ জুন ২০২৬, ১৬:২২

# বেতনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন

# ​ঢাকা ও বরগুনায় বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমির মালিকানা

# ফোনে-অফিসে এড়িয়ে যাচ্ছেন সাংবাদিক

সরকারি চাকুরির নির্দিষ্ট স্কেলের বেতন দিয়ে ঢাকা শহরে একটি ফ্ল্যাট কেনাই যেখানে মধ্যবিত্তের আজীবনের স্বপ্ন, সেখানে সরকারি এক কর্মকর্তার বিরুদ্ধে অর্জিত সম্পদের যে খতিয়ান সামনে এসেছে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে সরকারি চাকুরির বৈধ আয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং আকাশচুম্বী স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ঢাকা ও ঢাকার বাইরে তাঁর নামে থাকা কোটি কোটি টাকার ফ্ল্যাট, জমি ও বাড়ি তাঁর বৈধ আয়ের উৎসকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকার সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল এলাকাগুলোর অন্যতম ধানমন্ডিতে এই কর্মকর্তার রয়েছে এক বিশাল ও বিলাসবহুল ফ্ল্যাট। ধানমন্ডির ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির ৯/এ নম্বর ফ্ল্যাটে তিনি বর্তমানে পরিবারসহ রাজকীয়ভাবে বসবাস করছেন। প্রায় ৩০১৯ বর্গফুটের এই সুবিশাল ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৭ থেকে ৯ কোটি টাকা। একজন সরকারি কর্মকর্তার বৈধ আয় দিয়ে এই ধরনের কোটি কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করা কীভাবে সম্ভব, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

​ধানমন্ডির এই ফ্ল্যাটটিই মনিরুল ইসলামের একমাত্র আবাসন নয়। রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ২৬৭ নম্বর বাড়িতে তাঁর মালিকানাধীন আরও একটি ফ্ল্যাট রয়েছে। ১৩৫৯ বর্গফুটের ৪/বি নম্বরের এই ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে ভাড়া দেওয়া থাকলেও বিগত তিন মাস ধরে এটি খালি পড়ে রয়েছে। বহুতল ভবনটির প্রধান প্রবেশদ্বারে ঝুলতে থাকা ভাড়ার বিজ্ঞপ্তিতে খোদ এই কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর দেওয়া রয়েছে। স্থাবর সম্পত্তি বিশেষজ্ঞদের মতে, কলাবাগানের এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা।

​ঢাকার আরেকটি জনবহুল এলাকা মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়েও এই কর্মকর্তার সম্পদের বিস্তৃতি রয়েছে। সেখানকার ৭ নম্বর রোডের ৫৫ নম্বর প্লটের সাড়ে ৪ শতাংশ জমির ওপর গড়ে তোলা হয়েছে অন্তত ২০টি টিনশেড ঘর। এই বিশাল টিনশেড বস্তি থেকে প্রতি মাসে যে বিপুল পরিমাণ টাকা ভাড়া বাবদ আসে, তা দেখভাল করার জন্য মনিরুল ইসলাম তাঁর একজন সাবেক ব্যক্তিগত গাড়িচালককে নিয়োজিত করেছিলেন। ওই চালক সপরিবারে সেখানে থেকে পুরো সম্পত্তি তদারকি ও ভাড়া তোলার কাজ করতেন।

​রাজধানীর এই বিশাল স্থাবর সম্পত্তির বাইরেও নিজ জেলা বরগুনায় মনিরুল ইসলাম গড়ে তুলেছেন জমির সাম্রাজ্য। জেলার রায়হানপুর থানাধীন মাদারতলি মৌজায় পৃথক পৃথক দাগে বিপুল পরিমাণ কৃষিজমি ও সম্পত্তি ক্রয় করেছেন এই কর্মকর্তা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদারতলি মৌজায় ২০.৭৫ শতাংশ, ১০ শতাংশ, ১০৯.৩৩ শতাংশ, ৬১.৭৫ শতাংশ, ৫২.৫০ শতাংশ এবং ১৩.১২ শতাংশসহ মোট বিশাল অংকের জমি নিজের একক নামে রেজিস্ট্রি করেছেন তিনি। গ্রামীণ অঞ্চলের এই শত শত শতাংশ জমির বর্তমান বাজারমূল্যও কোটি টাকার উপরে।

​অভিযোগের তীব্রতা অনুধাবন করে এই বিপুল সম্পদের বিষয়ে বক্তব্য জানতে উপ-প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর কর্মস্থলে সরাসরি গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অফিস সহকারীর মাধ্যমে ব্যস্ততার অজুহাত দেখিয়ে দেখা করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে তাঁর স্ত্রী মারিয়া খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরপরই রং নাম্বার বলে কলটি কেটে দেন। ফলে এই রাজকীয় সম্পদের ব্যাপারে তাঁদের কোনো আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

পুরো নাম আবুল কালাম ওরফে কালা লিয়াকত । প্রায় দেড় যুগ ধরে একক ভাবে  নিয়ন্ত্রণ

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত জামিরুর রহমান ওরফে শেখ তুহিনের

রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক সরকারি সফরে মস্কোতে আছেন।

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে সালিশের নামে হাত ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন বিমানমন্ত্রী

ক্রিয়াঙ্গনে নতুন কুঁড়ি’কে তরুণ প্রতিভার বাতিঘর বললেন কবীর আহমেদ ভূঁইয়া

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ