ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২
নারী সাফ অনূর্ধ্ব-১৯

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭

যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায়নি। এমন মুহূর্তে নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারিয়েছে।

ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশ লিড নেয়। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট ঠিকমতো বুঝতে পারেননি। তার হাতে লাগার পর পোস্টের সামনে বল পড়ে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস সামান্য প্রচেষ্টাতেই বল জালে পাঠান। দশ মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবারো অনেকটা সেই রকম অ্যাকশন। বাংলাদেশ দ্রুত গতির কাউন্টার অ্যাটাক করে। ডান প্রান্ত থেকে করা ক্রস ভারতের ডিফেন্ডাররা পরাস্ত হয়। দুই ডিফেন্ডারের মাঝ খান থেকে বাংলাদেশের ফরোয়ার্ড আলপি আক্তার দারুণ দক্ষতায় বল জালে পাঠান।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত ছিল। কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ভারত গোল করে খেলায় ফেরার চেষ্টা করেও পারেনি। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি শিরোপার জন্য লড়বে। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার উপরে। ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান তাদের প্রথম ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি। আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠবে।

বাংলাদেশ ও ভারতের আর একটি ম্যাচ বাকি। দুটি করে ম্যাচ এখনো হাতে আছে নেপাল ও ভুটানের। আজ নেপাল ও ভুটান মুখোমুখি হবে। এই ম্যাচে নেপাল জিতলে এবং শেষ ম্যাচে তারা বাংলাদেশকে হারালে তাদেরও হবে ৬ পয়েন্ট। আর ভারতও পরের ম্যাচে ভুটানকে হারালে তিন দলেরই হবে সমান পয়েন্ট। সেক্ষেত্রে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী দুই ফাইনালিস্ট দল নির্ধারণ হবে।

আমার বার্তা/জেএইচ

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

সৌদি প্রো লিগ দেখলো আরও একটি নাটক ও উত্তেজনাময় রাত। মাঠের ভেতরে জয়, মাঠের বাইরে

পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র পাঁচদিন আগে পাকিস্তানের সরকার জানিয়েছে, দেশটির ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে। তবে

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

অনেক জল্পনা-কল্পনা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল না পাকিস্তান সরকার। আসন্ন টুর্নামেন্টে খেলবে তারা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: ডা. শফিকুর রহমান

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে

মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার