ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অসিদের মুখোমুখি হবে টাইগাররা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।

সর্বশেষ ২০০৩ সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন ডারউইনের এই মারারা ওভালেই একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছে।

অন্যদিকে, ম্যাকাইয়ের ১০ হাজার দর্শক ধারণক্ষমতার আধুনিক মাঠটির জন্য এটি হবে এক বড় মাইলফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। মূলতঃ নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে সিরিজ হওয়ায় নর্দান টেরিটরির এই ভেন্যুগুলোকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৩ সালের সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ৬ টেস্টে বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি। ২০২০ সালেও বাংলাদেশে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সেটি ভেস্তে যায় কোভিড-১৯ এর কারণে।

মূল সূচি অনুযায়ী এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ওই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের সফরটি এগিয়ে এনে এই বছরের আগস্টে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার এক অবিশ্বাস্য ব্যস্ত মৌসুম শুরু হবে, যেখানে এক বছরের মধ্যে তারা ১৯টি টেস্ট খেলবে। টাইগারদের পর তারা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলার পর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তবে এই টেস্ট সিরিজের আগে আগামী জুনেই অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

আমার বার্তা/জেএইচ

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে চলতি মাসে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তিন

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের খেলা চলছে। নানা নাটকীয়তার পর এই বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের।

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ফিরতি লিগ সম্পন্ন হয়েছে গত দু’দিনে। যেখানে ৮টি দল শেষ ষোলো

পাকিস্তানি হওয়ায় কোচের দায়িত্ব পাননি, দাবি আজহার মাহমুদের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচিংয়ের সুযোগ এসেছিল আজহার মাহমুদের সামনে। তবে পাকিস্তানি হওয়ার কারণে শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহসান মনসুর ও দুবাইয়ের ফ্ল্যাট: মেয়ের সম্পদ নাকি গোপন বিনিয়োগ?

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

গর্ভবতী নারীকে রোজা রাখতেই হবে?

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা: ইউক্রেন

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪

মানবতাবিরোধী অপরাধ: আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস