ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৮

১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের শরীরে বইছে বাংলাদেশির রক্ত। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্স ফোর্স এফসির বিপক্ষে ঐতিহাসিক পারফরম্যান্স করলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার।

সুবারু পার্কে রাউন্ড ওয়ান ফাইনালে ৭-০ গোলের জয়ে প্রথমবার সিনিয়র দলের হয়ে জোড়া গোল করলেন এবং দুটি অ্যাসিস্টও রয়েছে। দুই লেগে ১২-০ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করল ফিলাডেলফিয়া।

প্রথম গোলে একটি ইতিহাসও গড়েছেন সুলিভান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ আমেরিকান গোলদাতা হয়েছেন তিনি।

১২তম মিনিটে স্টাস কোরজেনিওভস্কিকে দিয়ে গোল করান সুলিভান। তারপর বেন বেন্ডারকে দিয়ে ৫৩তম মিনিটে গোল করিয়েছেন। নিজেও দুটি গোল করেছেন ১২ মিনিটের ব্যবধানে। ৭৬ ও ৮৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন।

সুলিভান মায়ের সূত্রে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত। তার মায়ের নাম হেইকে। সুলিভানের নানী সুলতানা আলম বাংলাদেশি।

১৪ বছর বয়সে ঘরের ক্লাবের সঙ্গে চুক্তির পর থেকে সুলিভানের রেকর্ড গড়া শুরু। গত ১৭ জুলাই ইউনিয়নের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আমেরিকান ফুটবলে ইতিহাস গড়েন তিনি। এবার ১৬ বছর, চার মাস ও ২৯ দিন বয়সে গোল করে বৃহস্পতিবার আরেকটি ইতিহাসের রচনা করলেন।

আমার বার্তা/জেএইচ

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন