ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১২:১৫

বিশ্বকাপ মঞ্চে শুরুতেই শক্ত প্রতিপক্ষ তুরস্ককে হারিয়ে দুর্দান্ত বার্তা দিল অস্ট্রেলিয়া। গোটা ম্যাচজুড়ে চাপ সামলে কার্যকর কাউন্টার অ্যাটাকে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

কানাডার ভ্যাঙ্কুভারে গ্রুপ ডি-র ম্যাচে শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল তুরস্ক। আর্দা গুলের, কেনান ইলদিজ, হাকান চালহানোগ্লুর মতো তারকাদের ওপর ভর করে ম্যাচে আধিপত্য বিস্তার করার চেষ্টা চালায় তারা। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি।

অন্যদিকে পরিকল্পিত রক্ষণ আর দ্রুত কাউন্টার অ্যাটাকই হয়ে ওঠে অস্ট্রেলিয়ার মূল শক্তি। ম্যাচের শুরুতেই নেস্টরি ইরানকুন্ডার গোল দলকে এগিয়ে দেয়। সেই লিড ধরে রেখে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে অস্ট্রেলিয়া।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও তুরস্ককে ঠেকিয়ে দেন গোলরক্ষক প্যাট্রিক বিচ। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে কোনো অস্ট্রেলিয়ান গোলরক্ষকের অন্যতম সেরা পারফরম্যান্স এটি।

ম্যাচের ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কনর মেটকাফের দুর্দান্ত গোল ব্যবধান দ্বিগুণ করে। দূর থেকে নেওয়া শক্ত শটে কোনো সুযোগই পাননি তুরস্কের গোলরক্ষক চাকির।

শেষদিকে তুরস্ক মরিয়া হয়ে উঠলেও অস্ট্রেলিয়ার শক্ত রক্ষণ ভাঙতে পারেনি। উঁচু বলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা ছিলেন সম্পূর্ণ আধিপত্যে। এই জয়ে গ্রুপ ডি-তে শক্ত অবস্থান তৈরি করল অস্ট্রেলিয়া। এর আগে একই গ্রুপে যুক্তরাষ্ট্র ৪-১ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে।

আমার বার্তা /জেএইচ

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

শেষদিকে ম্যাচটা জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে অজি শিবির আতঙ্ক ধরিয়েছেন এই পেসার।

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

মেটলাইফ স্টেডিয়ামে শনিবার দিনগত রাতে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ঐতিহাসিক অভিষেকেই সব আলো কেড়ে নিয়েছেন উদীয়মান

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

  হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে

আনচেলত্তির কৌশলের ফাঁকফোকর বের করে দিলো মরক্কো

মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথম ৩০ মিনিট যেন এক দুঃস্বপ্ন পার করেছে ব্রাজিল। মাঠের খেলায় পরিকল্পনাহীন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন বিমানমন্ত্রী

ক্রিয়াঙ্গনে নতুন কুঁড়ি’কে তরুণ প্রতিভার বাতিঘর বললেন কবীর আহমেদ ভূঁইয়া

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ