ই-পেপার বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১১:০৮

সান্তোসে নিজের চুক্তি শেষ হওয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আবারও খোলাসা করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকার বিষয়টি নিশ্চিত করলেও ২০২৭ সালে মাঠে থাকবেন নাকি ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন- তা নিয়ে এখনও কিছু চূড়ান্ত করেননি এই ফরোয়ার্ড।

সোমবার নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, এখনই তিনি অবসর নিচ্ছেন না, তবে ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে ভাববেন।

তিনি বলেন, ‘আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়েই পূরণ করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব, নাকি ছেড়ে অন্য কোথাও যাব, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’

কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সান্তোসের মূল দল সোমবারই বিলেমে রওনা হলেও নিজের দাতব্য অনুষ্ঠানের কারণে দলের সঙ্গে যেতে পারেননি নেইমার। তবে তিনি নিশ্চিত করেছেন, মঙ্গলবার নিজের ব্যক্তিগত জেটে চেপে উত্তরাঞ্চলে উড়াল দেবেন এবং কোচের জন্য শতভাগ প্রস্তুত থাকবেন।

শারীরিক ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি বেশ ভালো অনুভব করছি, দিন দিন মাঠে নিজের সেরাটা ফিরিয়ে আনছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন ৩৩ বছর বয়সী এই তারকা। প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি যা ভালোবাসি, তা অন্তর থেকে করি। আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

লিভারপুল অধ্যায় শেষে এবার তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ

দীর্ঘ নয় বছরের সফল অধ্যায় শেষে লিভারপুল ছেড়েছেন মোহাম্মদ সালাহ। এবার ক্যারিয়ারের নতুন গন্তব্য হতে

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সামনে রেখে দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। দেশের মাটিতে মালয়েশিয়ার বিপক্ষে

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

ফ্রান্সের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তিনি ফাঁস করেছেন

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানোর প্রতিবাদে ২০২৫ সালের ২১ এপ্রিল বিসিবির চুক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৮ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করলো কোস্ট গার্ড

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

লিভারপুল অধ্যায় শেষে এবার তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ

সুনামগঞ্জে হঠাৎ গ্যাস সংকট, রান্না বন্ধ, সিএনজি পাম্পে হাহাকার

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ইরান যুদ্ধ যত দীর্ঘ তত লাভ তেল কোম্পানিগুলোর, কে কত আয় করল?

ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ

মানব পাচারকারীদের মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যায়বিচার-গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই: ড. ইউনূস

ভারী বৃষ্টি-উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

৩৬ জুলাই : জাতির মুক্তির দিন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারঃ রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন